সর্বশেষঃ

তজুমদ্দিনে মাদক সেবনের অভিযোগে পাঁচজন আটক, ডোপ টেস্টে পজিটিভ

ভোলার তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ডোপ টেস্ট করা হলে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের বাঘের খাল মাছঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

তজুমদ্দিন থানা পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঘের খাল মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করানো হলে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কারও বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পাওয়া গেলে তাকে আটক করে ডোপ টেস্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।