সর্বশেষঃ

দক্ষিণ আইচায় ‘স্বপ্ন’ সুপারশপের ১৪তম আউটলেটের শুভ উদ্বোধন

‎দক্ষিণ আইচা  প্রতিনিধি।।
‎
‎ভোক্তাবান্ধব সেবার অঙ্গীকার নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’-এর ১৪তম আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডের উত্তর পাশে হাজী আলমগীর প্লাজায় নতুন এ আউটলেটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বপ্নের ভোলা জেলা জোনাল ম্যানেজার খাইরুল ইসলাম।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন সুপারশপের দক্ষিণ আইচা আউটলেটের ফ্র্যাঞ্চাইজি মো. ফরিদ উদ্দিন মাস্টার, প্রভাষক মো. নাজিম, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা, ব্যবসায়িক সমৃদ্ধি এবং স্থানীয় জনসাধারণের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
‎
‎স্বপ্নের ভোলা জেলা জোনাল ম্যানেজার খাইরুল ইসলাম বলেন, নতুন এ আউটলেট থেকে ক্রেতারা ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে আকর্ষণীয় ছাড়, বিশেষ অফার এবং পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে কেনাকাটার সুবিধা।
‎
‎তিনি আরও বলেন, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি ভোক্তাদের সুবিধার্থে নিয়মিত বিভিন্ন অফার চালু থাকবে। আধুনিক রুচি ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে আউটলেটটি। এখানে দুধ, ডিম, চাল, ডালসহ প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের পাশাপাশি সৌন্দর্যচর্চার সামগ্রী, হাইজিন পণ্য, শিশুদের খাদ্য ও খেলনাসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে।
‎
‎স্থানীয়রা মনে করছেন, ‘স্বপ্ন’-এর এ নতুন আউটলেট শুধু একটি বিপণিকেন্দ্র নয়; বরং মানসম্মত পণ্যের সহজলভ্যতা, ভোক্তা সুবিধা এবং আধুনিক বাজারব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন আউটলেট চালুর মাধ্যমে সুপারশপ ‘স্বপ্ন’ তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে। দক্ষিণ আইচায় নতুন আউটলেট চালুর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের এ জনপদেও পৌঁছে গেল দেশের অন্যতম বৃহৎ সুপারশপ নেটওয়ার্কটি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।