সর্বশেষঃ

মনপুরায় সড়ক দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু

মোঃ সজীব মোল্লা : মনপুরা প্রতিনিধি ।।

ভোলার মনপুরায় ভাড়ায় চালিত হোন্ডা থেকে পরে সড়ক দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মহিলা মাদ্রাসার সামনে সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

 

পরে রাত ৮ টায় আহত বৃদ্ধাকে চরফ্যাসনে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের দুর্ঘটনায় নিহত বৃদ্ধার জানাযা শেষে পারবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

নিহত ষাটোর্ধ বৃদ্ধা ফরজ বানু (৬৫) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা নাছির মিয়ার সহধর্মিণী।

 

জানা যায়, বুধবার বিকেলে উপজেলার উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে ভাড়ায়চালিত হোন্ডাযোগে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বদিউজ্জামান মহিলা দাখিল মাদ্রাসার সামনে পাকা সড়কের ওপর হোন্ডাসহ পড়ে যান। পরে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।

 

এই ব্যাপারে চরফ্যাশন হাসপাতালের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম সুমন জানান, হাসাপাতালে নিয়ে আসার আগে রোগির মৃত্যু হয়।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।