ভোলার উত্তর দিঘলদীতে চেয়ারম্যান প্রার্থী মিলনের নির্বাচনি মোটরসাইকেল শোডাউন
ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, অনুষ্ঠিত আলোচনা সভা

ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর, ভোলায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এবং ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
