সর্বশেষঃ

লালমোহন উপজেলা ফুটবল একাদশের জার্সি উন্মোচন

ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে লালমোহন উপজেলা ফুটবল একাদশের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে স্থানীয় ফুটবল অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের জার্সি উন্মোচন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদিক।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহিদুল ইসলাম নোমান এবং ক্রীড়া সংস্থার সদস্য তামিম মহাজনসহ অন্যান্য অতিথি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবলের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং লালমোহনের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মাঠমুখী করতে সহায়তা করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতেও ভূমিকা রাখবে।

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।