সর্বশেষঃ

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ আটক চার

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব, সাবেক জেলা প্রশাসক (ডিসি) এবং সাবেক কাউন্সিলরের সহযোগীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে প্রথম তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ছাড়া পৃথক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ককটেলসহ আল আমিনকে আটক করে পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। অন্যজন হলেন মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিন।

 

ছাত্রদলের নেতা-কর্মীদের মাধ্যমে হস্তান্তর হওয়া তিনজন এবং ককটেলসহ আটক হওয়া আল আমিনসহ মোট চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।