সর্বশেষঃ

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মাসব্যাপী মহান ‘বিজয়ের মাস’ উদযাপনের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই মহাসমাবেশের মধ্য দিয়েই দলটির বিজয়ের মাসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এবং যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।

রিজভী বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সমাবেশে উপস্থিত হয়ে নেতাকর্মীদের অনুপ্রাণিত করবেন। তবে সমাবেশটির স্থান ও সময় এখনো জানানো হয়নি কোথায় ও কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানায়নি বিএনপি।

একই দিনে নয়াপল্টনে আরেক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।