জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে লালমোহনে র্যালি ও আলোচনা সভা

লালমোহন প্রতিনিধি:
“রপ্তানিমুখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কর্মসূচি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমেহান উপজেলা পরিষদের সমানে থেকে র্যা লিটি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন, মাহাবুব আলম, দপ্তর সম্পাদক শাহীন কুতুব, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ফিরোজ আলম, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজের প্রভাষক আরিফুর রহমান শাহিন, মা ডেইরী ফার্মের মালিক নুরুদ্দিন, লাকি ডেইরী ফার্মের হানিফ ব্যাপারীসহ উপজেলার বিভিন্ন খামারি এবং প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ আরো অনেকে।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়।
