সর্বশেষঃ

বোরহানউদ্দিন পৌরসভা ভবনের সামনে আগুন জ্বালানো অবস্থায় দুটি সন্দেহজনক বস্তু উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন পৌরসভা ভবনের প্রধান ফটকের সামনে আগুন জ্বালানো অবস্থায় পটকা বোমাসদৃশ দুটি সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অজ্ঞাতনামা ব্যক্তিরা পৌরসভা ভবনের প্রধান ফটকের সামনের ফুটপাতে কাপড়ে মোড়ানো পটকা বোমাসদৃশ দুটি সন্দেহজনক বস্তুতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পৌরসভার নিরাপত্তা প্রহরী মোখলেছুর রহমান বিষয়টি দেখতে পেয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

পরে তিনি তাৎক্ষণিকভাবে পৌর প্রশাসক মো. রিফাত হোসেনকে বিষয়টি অবহিত করেন। পৌর প্রশাসক বোরহানউদ্দিন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তু দুটি উদ্ধার করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পৌরসভা ভবনের প্রধান ফটকের সামনে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।