সর্বশেষঃ

ভূমিকম্পে কাঁপল দেশের কয়েক জেলা

ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ভূকম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়াও উত্তরের জেলা কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন জারিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। আজ সকাল ৭টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মাঙ্গানে।

শুধু বাংলাদেশেই নয় ভূমিকম্পে ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে।

রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানিয়েছে, ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতে। তবে এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।