বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা বাড়াতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কোনো রাজনৈতিক শক্তিই উদ্যোক্তাদের আটকাতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের বহুদেশে উদ্যোক্তাদের পাশে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে ব্যাংকগুলো সহযোগিতা করলেও বাংলাদেশে তা নেই। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, আঞ্চলিক জোনগুলোতে থাকা ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয় করা প্রয়োজন। তাই ইন্ডাস্ট্রি ও একাডেমির সমন্বয়ে কাজ করছে সরকার।
