ভোলায় নবগঠিত জেলা যুবদল কমিটিকে উপজেলা ও পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা

মো. মাহে আলম মাহী:
ভোলায় নবগঠিত জেলা যুবদলের কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা যুবদল কার্যালয়ে আসেন। এ সময় তাঁরা নবগঠিত কমিটির নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে পৃথকভাবে ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম মাসুমের নেতৃত্বে উপজেলা যুবদলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। অন্যদিকে, পৌর যুবদলের আহ্বায়ক রিয়াদ হালাদার ও সদস্যসচিব মো. সগির আহমেদের নেতৃত্বে পৌর যুবদলের নেতাকর্মীরাও পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নবগঠিত জেলা যুবদল কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসকে সভাপতি ও মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল।
