খুনি হাসিনা যেখানে থাকুক, তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে: গণপূর্ত প্রতিমন্ত্রী
বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় তিন ইভেন্টে চ্যাম্পিয়ন, সানজিদাকে সংবর্ধনা

ক্যাম্পাস প্রতিনিধি::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী সানজিদা সাহিদ তুবাকে সংবর্ধনা দিয়েছে তার নিজ বিভাগ। তিনি কলেজটির দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সদ্য সমাপ্ত প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে সানজিদা চারটি ইভেন্টেই কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি ব্যাডমিন্টন একক ও দ্বৈত এবং ক্যারাম বোর্ড একক—এই তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ক্যারাম বোর্ড দ্বৈত ইভেন্টেও তিনি রানার্স-আপ নির্বাচিত হন।
ক্রীড়াঙ্গনে এই ঈর্ষণীয় অর্জনে সোমবার (২৩ নভেম্বর) দর্শন বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিভাগের বিভাগীয় প্রধান ইব্রাহিম আরিফ ও প্রভাষক সুজন বাড়ৈসহ সহপাঠীরা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান।
