সর্বশেষঃ

বৈরী আবহাওয়ার কারণে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন

বৈরী আবহাওয়ার কারণে বিশ্বের অন্যতম বৃহৎ আত্মশুদ্ধিমূলক ইসলামী মহাসম্মেলন ঐতিহাসিক চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন করা হয়েছে।

২১ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ।

 

বিবৃতিতে তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত সময়ে মাহফিল আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই সাধারণ মুসল্লিদের যাতায়াত ও সার্বিক সুবিধার কথা বিবেচনা করে মাহফিলের তারিখ কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বনির্ধারিত ২৫, ২৬ ও ২৭ নভেম্বরের পরিবর্তে আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর (তিন দিনব্যাপী) ঐতিহাসিক চরমোনাই মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলের নতুন তারিখ অনুযায়ী দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।