সর্বশেষঃ

ভোলায় ১০ পিস ইয়াবাসহ জিলন গ্রেপ্তার

ভোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিলন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ভোলা সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলার সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল জনৈক ইসমাইল খলিফার বাড়ির দক্ষিণ পাশের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী ভোলা সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসান বাদী হয়েছেন।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।