দৌলতখানে মাদক বিরোধী অভিযান, আটক-৬

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি ও মাদক সেবনের দায়ে ৬ জনকে আটক করেছে পুলিশ ও কোস্ট গার্ড। শুক্রবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদ পেয়ে দৌলতখান থানার সাব ইন্সপেক্টর (এসআই) রাকিব ও জিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম, দলিল উদ্দিন খায়েরহাট গ্রামীণ ব্যাংকের নাইট গার্ড আকবর, ভবানীপুর ইউনিয়নের বাসিন্দা পারভেজ ও ইব্রাহিম, পৌরসভার বাসিন্দা বাবুল, চরখলিফা ইউনিয়নের বাসিন্দা নুর নবী। এদের মধ্যে দলিল উদ্দিন খায়ের হাট গ্রামীণ ব্যাংকের নাইট গার্ড আকবর হোসেনকে কোস্ট গার্ড মাদক কারবারীর দায়ে ১৩ হাজার টাকাসহ আটক করে থানার সোপর্দ করেছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, আটককৃতরা দৌলতখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
