জিজেইউএস পরিবারের শোক

স্টাফ রিপোর্টার ॥
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র অতিরিক্তি পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মোঃ আজাদ হোসেন এর মাতা মাকসুদা বেগম মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, দৈনিক ভোলার বাণী পত্রিকার প্রকাশক এ্যাডভোকেট বীথি ইসলামসহ জিজেইউএস পরিবারের সদস্যরা। সোমবার (৯ মার্চ) রাতে আজাদ হোসেনের মা পৌর নবীপুর মৌলভী বাড়ীর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার যোহর বাদ মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।