চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি
লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জুয়ারি আটক

ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, লালমোহন ইউনিয়নের একটি স্থানে রাতে জুয়ার আসর বসার খবর পায় পুলিশ। পরে গতকাল রাতে লালমোহন থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের এমন অভিযানে এলাকায় জুয়া ও অসামাজিক কার্যকলাপ কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
