সর্বশেষঃ

ভোলায় সহায়তার হাত ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তার হাত ফাউন্ডেশন।

সোমবার সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১১৭ নম্বর চর পোটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর পোটকা মোহাম্মদীয়া নূরানি ও হাফেজী মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা। এ সময় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মাটি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ব্যক্তি ও সামাজিক উদ্যোগে নিয়মিত বৃক্ষরোপণের প্রয়োজন রয়েছে।

কর্মসূচিতে সহায়তার হাত ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।