এইচএসসির বিশেষ পরীক্ষায় দেশজুড়ে অনুপস্থিত ২ হাজার ৪৭৭ পরীক্ষার্থী
ভোলায় বিজেপির উচ্ছ্বাস : খেয়াঘাট চৌরাস্তায় পথচারী ও স্থানীয়দের মিষ্টি বিতরণ

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ভোলায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় নেতা-কর্মীরা। এ উপলক্ষে ভোলার চরসামাইয়া ইউনিয়নের খেয়াঘাট চৌরাস্তা বাজারে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
রবিবার সন্ধ্যার পর চরসামাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে খেয়াঘাট চৌরাস্তায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় সন্তোষ প্রকাশ করে বাজারের পথচারী ও স্থানীয়দের মিষ্টিমুখ করান সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরসামাইয়া ইউনিয়ন বিজেপির সাধারণ সম্পাদক মোঃ মামুন মুন্সী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাবুল মাঝি, সাধারণ সম্পাদক বিল্লাল হাওলাদার, সিনিয়র সহসভাপতি বাদল খন্দকার এবং সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মাঝি।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আন্দালিব রহমান পার্থের এই নতুন দায়িত্ব প্রাপ্তি ভোলার সার্বিক উন্নয়ন ও মুক্ত গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
