চরফ্যাশনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলার চরফ্যাশন উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এবং চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।