সর্বশেষঃ

ভোলায় মেঘনা নদীতে এক লাখ মিটার জাল ও ৪০ কেজি মাছ জব্দ, ৬ জেলেকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার অবৈধ জাল ও ৪০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ সময় আটক ছয় জেলেকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সদর উপজেলাধীন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে কাঠিরমাথা ঘাটে জনসম্মুখে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা মাছ স্থানীয় তিনটি এতিমখানা ও উপস্থিত অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন সুরক্ষায় পরিচালিত এ অভিযানে অবৈধ জাল জব্দের পাশাপাশি আটক জেলেদের বিরুদ্ধে আর্থিক জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।