ভোলায় মেঘনা নদীতে এক লাখ মিটার জাল ও ৪০ কেজি মাছ জব্দ, ৬ জেলেকে জরিমানা
ভোলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন থানা পরিদর্শন করলেন পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি

ভোলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি এ দুই থানা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলা তদন্তের অগ্রগতি ও দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দাপ্তরিক কাজে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে চরফ্যাশন ও বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
