ভোলায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ভোলায় ২ শতাধিক হিফজ শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা, ২৫ প্রতিযোগী জাতীয় পর্বে

ভোলায় আল ইহ্দা হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার শহরের মধ্য চরনোয়াবাদ সরকারি শিশু পরিবার জামে মসজিদ মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন মাদরাসা থেকে দুই শতাধিক হিফজ শিক্ষার্থী এতে অংশ নেয়।
আল ইহদা হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ সেশনের জেলা পর্যায়ের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা।
ভোলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক প্রতিভাবান হিফজ শিক্ষার্থী এতে অংশ নেয়। সুন্দর তিলাওয়াত ও সঠিক তাজবিদ মূল্যায়নে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী জুনায়েদ আজহার, হাফেজ ক্বারী আবদুল্লাহ আল মামুন ও হাফেজ ক্বারী খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইহদা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী ইউসুফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ইসরাফিল মাহমুদী এবং হাফেজ ক্বারী শিহাব উদ্দিন।
প্রতিযোগিতা শেষে মেধা তালিকায় স্থান পাওয়া ২০ জন শিক্ষার্থীর হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য নির্বাচিত ২৫ জন প্রতিযোগীকে প্রদান করা হয় ‘ইয়েস কার্ড’।
পরিশেষে দেশের কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসরাফিল আলম।
