সর্বশেষঃ

এনসিপির কমিটি পুনর্গঠন

চব্বিশের অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কমিটি পুনর্গঠন করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ফেইসবুক পোস্টে পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষস্থানীয় কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক পদে বহাল রয়েছেন নাহিদ ইসলাম, আর সদস্য সচিব হিসেবে বহাল আছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ছিলেন মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আসিফ মাহমুদ ছিলেন দলের মুখপাত্র।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।