মনপুরার নতুন ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডা. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীনসহ উপজেলা বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। এ সময় তারা মনপুরা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃবৃন্দের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
