ভোলায় ব্যাংক এশিয়ার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

গ্রাহকদের সঙ্গে আস্থা ও সুসম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে ভোলায় ব্যাংক এশিয়ার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ব্যাংক এশিয়ার ভোলা শাখার উদ্যোগে গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক ও মেসার্স খান ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী আলহাজ মো. জামাল উদ্দিন খানসহ স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের সম্মানিত গ্রাহকেরা।
এ সময় ব্যাংক এশিয়ার ভোলা শাখার ব্যবস্থাপক অর্জুন কুমার বসুসহ শাখার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে ব্যাংকের ২৭ বছরের পথচলাকে স্মরণ করা হয়। এ আয়োজনে ব্যাংক কর্মকর্তা, গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
