সর্বশেষঃ

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥

ফ্যাসিস্ট পলাতক আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার (২৯ নভেম্বর) বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুম্মন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান শামীম। সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা যুবদলের সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেন।
সমাবেশে জেলা ও বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।