সর্বশেষঃ

দীর্ঘ ২২ বছর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের এলাকায় ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

ভোলার লালমোহনে দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূল পর্যায়ের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে (২৮ নভেম্বর) উপজেলার ৯ নং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কর্মীসভা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

 

কর্মীসভায় আব্বাস উদ্দিন সাইদের সঞ্চালনায় এবং মো. মিনহাজ উদ্দিন রাফসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন ইলিয়াস।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুনায়েদ ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মাহবুব করিম প্রান্ত, সিনিয়র সহ-সভাপতি মো. সিহাব হাওলাদার, সহ-সভাপতি মো. হাসনাইন ও মো. লোকমান সাহারিয়ার, প্রচার সম্পাদক মো. ইয়াসির আরাফাত এবং দপ্তর সম্পাদক মো. আসিক।

 

সভায় বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। এ সময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের এলাকায় দীর্ঘ ২২ বছর পর ছাত্রদলের এ কর্মীসভা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।