সর্বশেষঃ

জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে ভোলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ভোলা জেলা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলার সব থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের তৎপরতা জোরদার করা হয়।

জেলা পুলিশ জানায়, অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত ভোলা গড়ে তুলতে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।