মনপুরায় নতুন ইউএনও’র যোগদান, যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে খান সালমান হাবিব যোগদান করেছেন। তিনি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছার স্থলাভিষিক্ত হয়েছেন।
নতুন ইউএনও হিসেবে যোগদানের পর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মনপুরার সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে যুবদল নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নবাগত ইউএনওর দায়িত্বকালীন সময়ে মনপুরার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় মনপুরা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
