ভালো ফলাফল করায় সংবর্ধিত চরফ্যাশনের মাসফু

এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছে ভোলার চরফ্যাশনের কৃতী শিক্ষার্থী মোঃ মাসরুর রহমান মাসফু।

অনুষ্ঠানে অধ্যাপক ড. সুকুমার বড়ুয়ার কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে মাসফু। সে ২০২৩ সালে চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে এবং ২০২৫ সালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জন করে।

মাসফুর এই ধারাবাহিক সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

মোঃ মাসরুর রহমান মাসফু দৈনিক সময়ের চিত্র পত্রিকার সম্পাদক এ আর মামুনের ছেলে। তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।