বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলায় বিদেশগামীদের নিরাপদ স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ

ভোলার বাংলাবাজারে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) বিদেশগামীদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে আয়োজিত এ প্রশিক্ষণে বিদেশগামীদের বিদেশযাত্রার আগে স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিদেশে গিয়ে যাতে তারা নিরাপদ ও সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, সে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বিদেশগামীদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও সতর্কতা মেনে চলার পরামর্শ দেন।
সংশ্লিষ্টরা জানান, বিদেশগামীদের দক্ষতার পাশাপাশি স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা এ ধরনের প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। সবার বিদেশগমন নিরাপদ, সুস্থ ও সার্থক হোক—এটাই প্রত্যাশা।
