পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

পিরোজপুর সংবাদদাতা : সাইফুল ইসলাম সুজন ।।
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (নাম) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (তারিখ উল্লেখ নেই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজ ও সাজিদ। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেল ও পাঁচজন আরোহীকে সড়কে পড়ে থাকতে দেখেন তারা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রিমন জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়।
আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
