সর্বশেষঃ

মনপুরায় আসছেন এমপি নূরুল ইসলাম নয়ন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ শনিবার

আব্দুর রহমান সোয়েব ,মনপুরা,প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার মনপুরায় যুব সমাবেশের আয়োজন করেছে উপজেলা যুবদল। আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় হাজিরহাট বাজারে উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের। তাঁর আগমনকে কেন্দ্র করে সমাবেশের আয়োজন করেছে উপজেলা যুবদল।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী মো. জামাল উদ্দিন লিটন। বিশেষ বক্তা হিসেবে থাকবেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহসভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদাউস, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি মো. সামছুদ্দিন চৌধুরী বাচ্চু এবং উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিন ও আব্দুল খালেক সেলিম মোল্লা।

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহাম্মেদ মোল্লার সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করবেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুর রহিম।

উপজেলা যুবদলের পক্ষ থেকে সমাবেশে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।