ভোটের মাঠে সরব জাহাঙ্গীর মিয়াজী, বাড়ি বাড়ি গিয়ে চাইছেন সমর্থন

মাহে আলম মাহী:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর মিয়াজী।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। তাঁর নির্বাচনী প্রচারণায় সমর্থন জানান তাঁর ভাই খোকন মিয়াজী।
আগারপুল এলাকা থেকে প্রচারণা শুরু হয়ে জামিরালতা, টিলার বাড়ি, ফরাজি বাড়ি, মুসলিমপাড়া, ডাক্তার বাড়ি ও মিজি বাড়িসহ ৭নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে আগারপুল এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা শেষ হয়।
মোঃ জাহাঙ্গীর মিয়াজী দক্ষিণ বাপ্তা ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
