সর্বশেষঃ

পেশাগত দায়িত্বের বাইরে সম্প্রীতির বন্ধনে ভোলা জেলা পুলিশ

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে ভোলা জেলা পুলিশ লাইন্সে মাসিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর উদ্যোগে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

প্রীতিভোজের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি কর্মব্যস্ততার মাঝে তৈরি হয় আনন্দঘন মিলনমেলার পরিবেশ। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ঐক্যবদ্ধ কর্মপরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে একটি সুসংহত ও ঐক্যবদ্ধ জেলা পুলিশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।