সর্বশেষঃ

চরফ্যাশনে ২০০ অসহায় পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা

ভোলার চরফ্যাশনে উম্মাহ ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলার হোটেল মারুফের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

অনুষ্ঠানে ফ্যামিলি সাপোর্ট প্রোগ্রামের আওতায় উপজেলার ২০০টি অসহায় পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে মোট ৪০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

উম্মাহ ওয়েল ফেয়ার ট্রাস্টের এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারগুলো আর্থিকভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।