বোরহানউদ্দিন প্রতারণার মাধ্যমে ট্যাক্স আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার
চরফ্যাশনে স্থানীয় নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা

আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আহম্মদপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়সর আহমেদ কমল। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, প্রভাষক নজরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন।
সভায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
