বোরহানউদ্দিন প্রতারণার মাধ্যমে ট্যাক্স আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর)উকিলপাড়া দলীয় কার্যালয় বিকেলে ভোলা জেলা এলডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা এলডিপির সভাপতি মো. বশির আহমেদ। অনুষ্ঠানে এলডিপির প্রতিষ্ঠা, রাজনৈতিক লক্ষ্য, মহান মুক্তিযুদ্ধে দলের প্রতিষ্ঠাতা ড,কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর অবদান এবং দেশের উন্নয়ন সহ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান দেশের মানুষের অধিকার মুক্তিযুদ্ধের মূল্যবোধ এর লক্ষ্য নিয়ে এলডিপি প্রতিষ্ঠিত হয়। দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় দলটির ভূমিকা আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
ভোলা জেলা এলডিপির সভাপতি মো. বশির আহমেদ দলের প্রতিষ্ঠার ইতিহাস ও আদর্শ তুলে ধরেন। তিনি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠার পেছনে রয়েছে দেশের রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রত্যয়। দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের কথাও আলোচনায় উঠে আসে।
বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা কর্নেল (অব.) অলি আহমদ দেশের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত এলডিপি গণতান্ত্রিক রাজনীতির চর্চা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি সাংগঠনিক আয়োজন নয়, বরং দলের আদর্শ ও রাজনৈতিক অঙ্গীকার নতুন করে স্মরণ করার উপলক্ষ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি রাজনৈতিক সম্প্রীতি ও পারস্পরিক মতবিনিময়ের একটি ক্ষেত্র তৈরি করে। এতে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. হারুনুর রশিদ, এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, খেলাফত মজলিসের ভোলা জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান এবং এমসিপির ভোলা জেলা সদস্যসচিব শরীফ হাওলাদার সাগর জেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, অনুষ্ঠানের সঞ্চালন করে বক্তব্য রাখেন সদর উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এ ছাড়া গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া, রাজনৈতিক আদর্শ চর্চা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২০০৬ সালের ২৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে নিজস্ব অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।
