সর্বশেষঃ

ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়।

আজ সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।

ওসি শামসুজ্জামান জানান, গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফের পাশের সড়ক দিয়ে ঝটিকা মিছিল বের করেন। পরে তারা মহাসড়কে ওঠেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে গতকাল রবিবার ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে মিছিলের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়ান।

অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।