সর্বশেষঃ

চরফ্যাশন আদালতে সরকারি মামলা পরিচালনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর

ভোলার চরফ্যাশন আদালতে সরকারি মামলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট মো. ছিদ্দিক মাতাব্বর।

চরফ্যাশন আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত হওয়ার পর সরকারি মামলা পরিচালনায় এ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোলা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ মো. তৌয়ব স্বাক্ষরিত এক চিঠিতে অ্যাডভোকেট মো. ছিদ্দিক মাতাব্বরকে চরফ্যাশনের সংশ্লিষ্ট আদালতগুলোতে সরকারি মামলা পরিচালনার জন্য অনুরোধ করা হয়।

চিঠিতে বলা হয়, হযরত আলী হিরনের সদস্যপদ স্থগিত হওয়ায় চরফ্যাশনের অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/চৌকি আদালতে সরকারি মামলা পরিচালনায় জটিলতা সৃষ্টি হয়। পরে সরকারি প্যানেলের ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) অ্যাডভোকেট মো. মাহবুব হোসাইনের সঙ্গে আলোচনা এবং ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজের নির্দেশক্রমে অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বরকে এ দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এসব আদালতে সরকারি মামলা পরিচালনা করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।