সর্বশেষঃ

চরফ্যাশনে রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির দ্বি-মাসিক সমন্বয় সভা

‘আপনার কণ্ঠই আমাদের শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০ এফএমের উপদেষ্টা কমিটির দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমী রানী দাসের সঞ্চালনায় সভায় গত তিন মাসের কার্যক্রম, অগ্রগতি ও অর্জন তুলে ধরেন সহকারী স্টেশন ম্যানেজার নিশি বেগম।

সভায় রেডিও মেঘনার কার্যক্রম আরও গতিশীল করতে উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়মিত মনিটরিং, মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দুর্যোগকালীন তথ্য প্রচার, স্বাস্থ্যসচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা, কিশোর গ্যাং, মাদকবিরোধী সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপদেষ্টা কমিটির সদস্যরা রেডিও মেঘনার ফ্রিকোয়েন্সি বাড়ানো, শ্রোতা সংখ্যা ও অনুষ্ঠানগুলোর কার্যকারিতা মনিটরিং, স্থানীয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং যুব উন্নয়ন, বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের পরামর্শ দেন।

উপদেষ্টা কমিটির সভাপতি ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, রেডিও মেঘনার কর্মীরা সুসাংবাদিকতার চর্চার পাশাপাশি নারী ও কিশোরীদের নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন। চরফ্যাশনে কিশোর গ্যাং বৃদ্ধি পাওয়ায় এ বিষয়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি ৮ থেকে ২৯ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, নজরুল বর্ষ এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রচার বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সদস্য, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজকর্মী ও রেডিও মেঘনার কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।