সর্বশেষঃ

বোরহানউদ্দিনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কোর রোড নেটওয়ার্কের গুরুত্ব, সড়ক নির্বাচন এবং অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তারেক জামান। বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ সড়কে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। কৃষিপণ্যসহ বিভিন্ন উৎপাদিত পণ্য দ্রুত পরিবহন এবং মানুষের যাতায়াত নিশ্চিত করতে কোর রোড নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মূল সড়কের বিকল্প সড়ক তৈরি হবে, যানজট নিরসনে সহায়ক হবে এবং কৃষি ও উৎপাদিত পণ্য দ্রুত ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এক্সপার্ট মো. আদনান হোসেন। তিনি বলেন, কোর রোড নেটওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ জনবসতি, সামাজিক-অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।

কর্মশালায় সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।