শীতের তীব্রতায় ভোলার অসহায় মানুষের পাশে দাঁড়াল আশা

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভোলার অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
রবিবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের হাতে ২৫০ পিস কম্বল তুলে দেন আশা ভোলা জেলা শাখার কর্মকর্তারা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেনের নিকট এই শীতবস্ত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আশা ভোলা জেলা শাখার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মফিজুল ইসলাম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার জাকির হোসেন, অডিটর ফজলুল করিম এবং শিক্ষা অফিসার আঃ রহিম হাওলাদার উপস্থিত ছিলেন।
এছাড়াও সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মনির হোসেন ও ফারুকুজ্জামান, এসই আরিফুল ইসলাম এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিন্টু শিকদারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় আশা ভোলা জেলা শাখার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মফিজুল ইসলাম বলেন, অবহেলিত মানুষের কথা চিন্তা করে প্রতি বছরের মতো এবারও আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতে ও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণের পাশাপাশি সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন এলাকার আরও ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
