সর্বশেষঃ

বৈশাখী টেলিভিশনের ডিএমডি পুলিশ হেফাজতে

বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে তাকে হেফাজতে নেওয়া হয়।

রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে শনিবার বিকেলে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও কর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন।

বিকাল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কয়েকটি লাইভ সম্প্রচার করা হয়। এতে দাবি করা হয়, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।