সর্বশেষঃ

শুধু নিম্নবিত্ত নয়, বদলে যাওয়া শীতের বাজারে এখন মধ্যবিত্তের আনাগোনা

মোঃ সোহেল রানা :: স্টাফ রিপোর্টার।। সকালের হালকা কুয়াশা আর সন্ধ্যা নামলেই হিমেল বাতাস প্রকৃতিতে এখন শীতের আগমনী পদধ্বনি। শীতের আমেজর শুরুতে ভোলার নতুন বাজার সাবেক টাউন হল মাঠ সেজে উঠেছে ভিন্ন রূপে। সারি সারি দোকানে থরে থরে সাজানো হয়েছে হরেক রকমের বিদেশি গরম কাপড়। জ্যাকেট, সোয়েটার, ব্লেজার থেকে শুরু করে শিশুদের রঙিন শীতবস্ত্র কী নেই এখানে!

একসময় পুরনো কাপড়ের বাজার মানেই শুধু নিম্নবিত্তের গন্তব্য ভাবা হলেও, এখন বদলে গেছে সেই চিত্র। শোরুমের চড়া দামের ভিড়ে এই বাজারে এখন মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের আনাগোনাই সবচেয়ে বেশি। কেউ পরিবারের ছোট্ট সদস্যটির জন্য খুঁজছেন আরামদায়ক সোয়েটার, আবার কেউ নিজের জন্য বেছে নিচ্ছেন মানসম্মত বিদেশি জ্যাকেট। সাধ্যের মধ্যে পছন্দের পোশাকটি হাতে পেয়ে স্বস্তির হাসি ক্রেতাদের মুখে।

ক্রেতারা বলছেন, অল্প দামে ভালো মানের বিদেশি কাপড় পাওয়া যাচ্ছে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য বেশ সাশ্রয়ী।

বিক্রেতারা বলছেন, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে জমে উঠছে বেচাকেনা। স্বল্প পুঁজিতে ভালো লাভের আশায় ব্যস্ত সময় পার করছেন তারা।

শীত মানেই কেবল উষ্ণতার খোঁজ নয়, বরং সাধ্যের মধ্যে প্রিয়জনকে একটু আরাম দেওয়ার গল্পও। ভোলার সাবেক টাউন হল মাঠের এই বাজারটি এখন ঠিক তেমনই এক স্বস্তির ঠিকানা হয়ে উঠেছে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জন্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।