সর্বশেষঃ

শশীভূষণে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার ও তাহের।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩-৪ জন পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।