বিশ্ব শিক্ষক দিবস: মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’
মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে তজুমদ্দিনে সচেতনতা সভা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভোলার তজুমদ্দিনে জেলে ও মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) শশীগঞ্জ সুইজঘাটে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, জেলে প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় সচেতন নাগরিকরা।
সভায় বক্তারা নিষেধাজ্ঞার ২২ দিন মেঘনা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের আহ্বান জানান। একই সঙ্গে এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে।
বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই নিষেধাজ্ঞার সময়ে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাছ ধরার পাশাপাশি অবৈধভাবে ইলিশ পরিবহন, মজুত ও বিক্রির ওপরও কঠোর নজরদারি থাকবে।
