আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মোস্তফা মাঝির বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা মাঝি সাচড়া ইউনিয়নের চরগাজীপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত নজির আহম্মদ মাঝির ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, মোস্তফা মাঝির বিরুদ্ধে এর আগে ৯টি মাদক মামলা এবং দুটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
